চট্টগ্রাম থেকে নিখোঁজ কুমিল্লার সালমা বেগম, সন্ধান চায় পরিবার**
কুমিল্লার দাউদকান্দী উপজেলার দশপাড়া গ্রামের বাসিন্দা সালমা বেগম (৪৮) প্রায় এক মাস ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, তিনি চট্টগ্রাম থেকে নিখোঁজ হন এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবার জানায়, সালমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কমলা রঙের থ্রি-পিস ও আকাশি রঙের ওড়না।
পরিবারের ধারণা, তিনি নাটোর এলাকায় এসে থাকতে পারেন। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সালমা বেগমের সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে (০১৮৭১-১১৫৫৯২) নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা দ্রুত তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
Report M.Monir
NCC News 24

