দেশের উত্তরাঞ্চল ও আশেপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। যার প্রভাবে দেশের দুইটি বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৪ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের ভারি বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও আশেপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এর প্রভাবে আগামী শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।
Repot M.Monir
NCC News 24
সংগৃহীত সময় টিভি

